হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আতঙ্কে ব্যবহারকারীরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আতঙ্কে ব্যবহারকারীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আতঙ্কে ব্যবহারকারীরা ছবির ক্যাপশন:

বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ভারতসহ বহু অঞ্চলে, হঠাৎ করেই হাজারো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট ‘আন্ডার রিভিউ’ নোটিশের মুখোমুখি হয়েছেন। এর ফলে প্রায় ২৪ ঘণ্টার জন্য বার্তা পাঠানো, গ্রহণ এবং অ্যাপের বেশিরভাগ সুবিধা ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) রাত থেকে অনেক ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হন। অ্যাপে প্রবেশ করলে তাদের সামনে একটি বার্তা প্রদর্শিত হয়, যেখানে জানানো হয়—ব্যবহারকারীর অ্যাকাউন্টের কার্যক্রম এবং ডিভাইসের তথ্য হোয়াটসঅ্যাপের সেবার শর্তাবলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হচ্ছে। সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে এই পর্যালোচনার ফল জানানো হবে।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেন, প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়। তবে কখনো কখনো ভুলবশত বৈধ অ্যাকাউন্টও এই প্রক্রিয়ার আওতায় চলে আসতে পারে। এমন ক্ষেত্রে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হয় বলেও জানান তিনি।

রিভিউ নোটিশের সঙ্গে ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের নির্দেশনা এবং চুরি হওয়া ফোন ও অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য দেখার অপশনও যুক্ত করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা কোনো ধরনের নীতিমালা লঙ্ঘন না করলেও তাদের অ্যাকাউন্ট হঠাৎ রিভিউতে পাঠানো হয়েছে। কেউ কেউ দাবি করেছেন, তারা শুধুমাত্র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করেন, তবুও একই সমস্যার মুখে পড়েছেন।

বিশেষ করে যাদের ব্যক্তিগত, ব্যবসায়িক বা পেশাগত যোগাযোগের প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ, তাদের জন্য এই সাময়িক সীমাবদ্ধতা বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মোটরযান চালকদের জীবনমান উন্নয়নে আইন প্রণয়ন জরুরি: রিজভী

মোটরযান চালকদের জীবনমান উন্নয়নে আইন প্রণয়ন জরুরি: রিজভী