ক্ষতিকর উপাদান ও মানের ত্রুটি, ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ক্ষতিকর উপাদান ও মানের ত্রুটি, ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
ক্ষতিকর উপাদান ও মানের ত্রুটি, ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ ছবির ক্যাপশন:

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মান পরীক্ষায় অসঙ্গতি পাওয়ায় কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের একটি আইসক্রিমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট আটটি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকোলেট আইসক্রিমে নির্ধারিত মানের চেয়ে অতিরিক্ত টোটাল মিল্ক সলিড নন ফ্যাট (MSNF) পাওয়া গেছে।

এছাড়া ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস-এর আমের আচারে অনুমোদিত মাত্রার বাইরে প্রিজারভেটিভ শনাক্ত হয়েছে।

বিএসটিআই আরও জানায়, অলিভ বাংলাদেশ-এর লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, মোরিংগা+মাচা ফোমিং ফেসওয়াশ এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে।

অন্যদিকে ডেকো ফুডস-এর ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গোঅরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিংক পাউডারে বাংলাদেশ মান অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার তুলনায় কম ভিটামিন ‘সি’ পাওয়া যায়। এসব পণ্যও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, ভোক্তাদের মানসম্মত পণ্য নিশ্চিত করতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিল স্লোভেনিয়া সরক

ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিল স্লোভেনিয়া সরক