মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ছবির ক্যাপশন:

মাদারীপুরের বহুল আলোচিত গৃহবধূ লামিয়া আক্তার (১৯) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ অভিযানে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন নিহত লামিয়ার শ্বশুর খোকন বেপারি এবং দুই ননদ রিংকি ও লিমা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গত ১৬ জুলাই নিহত লামিয়া আক্তারের মা নাসিমা বেগম মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় লামিয়ার স্বামীসহ শ্বশুরবাড়ির একাধিক সদস্যকে আসামি করা হয়। এরপর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছিল পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলাটির তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে এবং এখনো পলাতক থাকা অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই রাজৈর উপজেলার গৃহবধূ লামিয়া আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের জেরেই তার মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অভিবাসন অভিযান নিয়ে চাপের মুখে হোয়াইট হাউস

অভিবাসন অভিযান নিয়ে চাপের মুখে হোয়াইট হাউস