১০ জেলার বন্যাকবলিত মানুষের পাশে অক্সফাম, আরও ৩০ লাখ ইউরো তহবিল সংগ্রহের উদ্যোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১০ জেলার বন্যাকবলিত মানুষের পাশে অক্সফাম, আরও ৩০ লাখ ইউরো তহবিল সংগ্রহের উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
১০ জেলার বন্যাকবলিত মানুষের পাশে অক্সফাম, আরও ৩০ লাখ ইউরো তহবিল সংগ্রহের উদ্যোগ ছবির ক্যাপশন:

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তায় ১ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে অক্সফাম ইন বাংলাদেশ। একই সঙ্গে আরও বিস্তৃত সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য ৩০ লাখ ইউরো তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এই উদ্যোগের মাধ্যমে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার মানুষের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অক্সফামের তথ্য অনুযায়ী, ১৪ জুলাই পর্যন্ত বন্যায় ৫৪ জনের মৃত্যু এবং ৩৯ জন আহত হয়েছেন। এছাড়া হাজারো মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বন্যার কারণে ঘরবাড়ি, সড়ক, বাঁধ, কৃষিজমি, পানির উৎস, শৌচাগার ও মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সংস্থাটি আরও জানায়, অন্তত ৩ হাজার ৫০০টি পানির উৎস এবং ১২ হাজার ৪০০টি শৌচাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপদ পানি ও স্যানিটেশন সংকটের পাশাপাশি পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে।

অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত বলেন, বন্যার কারণে মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বহু পরিবার ঘরবাড়ি ও আয়ের উৎস হারিয়েছে এবং নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে সীমিত আশ্রয়, অস্থিতিশীল পাহাড়ি ঢাল এবং ভূমিধসের ঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সংস্থার পরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জরুরি খাদ্য, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যবিধি ও মর্যাদা সুরক্ষা কিট বিতরণ করা হবে। পাশাপাশি সবচেয়ে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে পরিবারপ্রতি ৮ হাজার টাকা করে বহুমুখী নগদ সহায়তা দেওয়া হবে। এই অর্থ খাদ্য, ঘর মেরামত, চিকিৎসা, যাতায়াত এবং জীবিকা পুনরুদ্ধারের কাজে ব্যবহার করা যাবে।

কক্সবাজারে অক্সফাম ও এর অংশীদার সংগঠনগুলো ক্ষয়ক্ষতির মূল্যায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করছে।

অক্সফাম জানিয়েছে, স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করে সবচেয়ে জরুরি প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে বর্তমান বরাদ্দ প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। তাই আরও বেশি মানুষের কাছে জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দিতে দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে চোর সন্দেহে মাকে লক্ষ্য করে পুলিশের গুলিতে নিহ

যুক্তরাষ্ট্রে চোর সন্দেহে মাকে লক্ষ্য করে পুলিশের গুলিতে নিহ