যে কারণে ভিএআরে বাতিল হলো মিশরের গোল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যে কারণে ভিএআরে বাতিল হলো মিশরের গোল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
যে কারণে ভিএআরে বাতিল হলো মিশরের গোল ছবির ক্যাপশন:

আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় ম্যাচে মিশরের দ্বিতীয় গোলটি ভিএআরের সহায়তায় বাতিল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মিশরের কোচ ও খেলোয়াড়রা রেফারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেও ফুটবলের আইন এবং বিশেষজ্ঞদের ব্যাখ্যায় উঠে এসেছে ভিন্ন চিত্র।

ম্যাচের ৫৮তম মিনিটে মোস্তাফা জিকো বল জালে জড়ালেও পরে ভিএআর পর্যালোচনার মাধ্যমে গোলটি বাতিল করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। তার ব্যাখ্যা অনুযায়ী, আক্রমণ শুরুর সময় মিশরের মারওয়ান আতিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের জার্সি টেনে ধরেন এবং একই সঙ্গে তার পায়ে বুটের আঘাত করেন। সেই ফাউলের ধারাবাহিকতায় মিশর বলের দখল নিয়ে গোল করায় ভিএআরের মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর 'লজ অব দ্য গেম' অনুযায়ী, গোল হওয়ার আগে একই আক্রমণের মধ্যে যদি হ্যান্ডবল, অফসাইড বা ফাউলের মতো কোনো অপরাধ ঘটে, তাহলে ভিএআর সেই ঘটনাও পর্যালোচনা করতে পারে। প্রয়োজনে সেই অপরাধের ভিত্তিতে গোল বাতিল করার ক্ষমতা রেফারির রয়েছে।

এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন স্কটল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালি ম্যাকয়েস্ট। তার মতে, গোলটি দৃষ্টিনন্দন হলেও আক্রমণকারী খেলোয়াড় স্পষ্টভাবে প্রতিপক্ষের জার্সি টেনেছিলেন। ফলে নিয়ম অনুযায়ী গোল বাতিল করা সঠিক সিদ্ধান্ত।

একই মত দিয়েছেন সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিসও। তিনি বলেন, ফাউলের কারণেই আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ হারায় এবং সেই আক্রমণ থেকেই গোল আসে। তাই আইএফএবির নিয়ম অনুসারে গোলটি বাতিল হওয়াই স্বাভাবিক। পাশাপাশি মোহাম্মদ সালাহর পেনাল্টির দাবিও তিনি নাকচ করেন। তার ভাষ্য, ঘটনাটি ছিল স্বাভাবিক শারীরিক সংস্পর্শ এবং সেখানে স্পষ্ট কোনো ফাউল ছিল না।

যদিও মিশর রেফারির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে, তবুও ফুটবলের প্রচলিত আইন এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, বিতর্কিত এই সিদ্ধান্তটি নিয়মের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ ছিল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে গুরুতর দগ্ধ ব্যবসা

আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে গুরুতর দগ্ধ ব্যবসা