স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮ ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির রাতে নিউইয়র্ক শহরের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, রোববার (০৫ জুলাই) রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিটে গুলি চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশু রয়েছে। শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল থাকলেও ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে।

উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপিত হয়। ঐতিহাসিক এই দিবস উদ্‌যাপনের রাতেই এ ধরনের সহিংস ঘটনার ফলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জান্নাত ও জাহান্নামের বাস্তবতায় দুনিয়ার সব অনুভূতি মুছে যাবে

জান্নাত ও জাহান্নামের বাস্তবতায় দুনিয়ার সব অনুভূতি মুছে যাবে