ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত দুই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত দুই

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত দুই ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুফান দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের হরিপদ দাসের ছেলে। স্থানীয়রা জানান, রাতে কুষ্টিয়া থেকে বালুবাহী একটি ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। ট্রাকটি বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বালুবাহী ট্রাকের চালক তুফান দাস কেবিনের ভেতরে আটকা পড়েন। একই ঘটনায় ওই ট্রাকের হেলপার এবং ধানবোঝাই ট্রাকের চালকও গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত দুজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে তুফান দাসকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তিনি মারা যান।

শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, রাত ১১টা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর পাশাপাশি কেবিনে আটকে থাকা চালককে উদ্ধারের চেষ্টা চালানো হয়।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘ