নতুন পে স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে : অর্থমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নতুন পে স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে : অর্থমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
নতুন পে স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে : অর্থমন্ত্রী ছবির ক্যাপশন:

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন-সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

নতুন পে স্কেল কবে থেকে বাস্তবায়ন হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন পে স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।’ তবে এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সবকিছুই হবে, তবে কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে। একটি দিক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আরও কিছু বিষয় রয়েছে। সেসব বিষয়ে আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।

পে স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান অর্থমন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী আরও জানান, সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর নতুন পে স্কেল বাস্তবায়ন ও বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রে

ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপি জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রে