লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন। সোমবার (১৭ আগস্ট) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও তথ্য-প্রযুক্তি খাতে সহযোগিতা, দক্ষ মানবসম্পদ বিনিময় এবং ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার স্থাপনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বিদ্যমান ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের সম্ভাবনার বিষয়টি তুলে ধরে লিথুয়ানিয়াকে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান।

একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ করেন হুমায়ুন কবির। ভিসা সেবা সহজ হলে দুই দেশের মানুষের যোগাযোগ, শিক্ষা, কর্মসংস্থান ও ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়বে বলে আশা করা যায়।

বৈঠকে শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন। দুই দেশের মধ্যে শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের মতো সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা হয়।

সাক্ষাতের শেষ পর্যায়ে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাহরাইনের নাগরিকদের ইরান ও ইরাক সফরে নিষেধাজ্ঞা জারি

বাহরাইনের নাগরিকদের ইরান ও ইরাক সফরে নিষেধাজ্ঞা জারি