এ মাসেই ঢাকায় আসছেন আতিফ আসলাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এ মাসেই ঢাকায় আসছেন আতিফ আসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
এ মাসেই ঢাকায় আসছেন আতিফ আসলাম ছবির ক্যাপশন:

বাংলাদেশের ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক এই সংগীত আয়োজন।

গত বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ঢাকার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেন আতিফ আসলাম। পোস্টে তিনি সংক্ষিপ্তভাবে লেখেন, ‘ঢাকা – জুলাই ২৪, ২০২৬’। একই সঙ্গে কনসার্টের টিকিট সংগ্রহের লিংকও শেয়ার করেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটারস একাডেমিতে বসবে এই জমকালো সংগীতের আসর।

শুধু আতিফ আসলামই নন, কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদললেভেল ফাইভ। ফলে দেশি-বিদেশি শিল্পীদের সমন্বয়ে এটি চলতি বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার দুপুর ২টায় খুলে দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টার পর গেট বন্ধ করে দেওয়া হবে। বিকেল ৫টায় শুরু হওয়া কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, এটি চলতি বছরের সবচেয়ে বড় সংগীত আয়োজনগুলোর একটি। তিনি জানান, পুরো আয়োজনকে সফল করতে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন এবং তাদের বিশ্বাস, এই অনুষ্ঠান শুধু একটি কনসার্ট নয়; বরং সংগীতপ্রেমীদের আবেগ, ভালোবাসা ও প্রত্যাশার এক মিলনমেলায় পরিণত হবে।

এদিকে, ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। তারা mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Claim’ প্রক্রিয়া সম্পন্ন করলেই নতুন টিকিট পাবেন। আবেদন যাচাই শেষে অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই তাদের ঠিকানায় টিকিট পৌঁছে দেওয়া হবে।

অন্যদিকে, যারা আগে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনও অর্থ ফেরত পাননি, তারাও চাইলে একই ওয়েবসাইটের মাধ্যমে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে এবং বিনামূল্যে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, এই কনসার্টটি মূলত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। আয়োজকরা তখন আশ্বাস দিয়েছিলেন, অনুষ্ঠানটি বাতিল নয়; বরং উপযুক্ত সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২৪ জুলাই অবশেষে ঢাকার মঞ্চে ফিরছেন আতিফ আসলাম।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধানের শীষের প্রার্থীর বিপক্ষে কাজের অভিযোগে হামলা ও ভাঙচুর

ধানের শীষের প্রার্থীর বিপক্ষে কাজের অভিযোগে হামলা ও ভাঙচুর