‘সড়ক দুর্ঘটনায়’ কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি খুন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘সড়ক দুর্ঘটনায়’ কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি খুন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
‘সড়ক দুর্ঘটনায়’ কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি খুন ছবির ক্যাপশন: মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কলেজছাত্রী শ্রুতি পালের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য ও বিতর্ক।

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কলেজছাত্রী শ্রুতি পাল (২০) নিহত হওয়ার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রথমে সড়ক দুর্ঘটনা হিসেবে দাবি করা হলেও পরে নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে।

রবিবার (৭ জুন) বিকেলে মিরসরাই পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে বলে দাবি করেন সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি। এতে তানভীর হোসেন নামে এক যুবক আহত হন বলে জানা গেছে। পরে গুরুতর অবস্থায় শ্রুতি পালকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রুতি পাল ফেনী টিচার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বিএড দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের হোমিও চিকিৎসক টিটু পালের মেয়ে এবং পরিবার বর্তমানে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় বসবাস করে।

ঘটনার পর নিহতের বাবা টিটু পাল অভিযোগ করে বলেন, এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, বরং তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে সাজানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর থেকে শ্রুতির এক বন্ধু ও সঙ্গে থাকা ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়েছে।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে শ্রুতির অবস্থা গুরুতর ছিল। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে তিনি মারা যান। ঘটনার পর পুলিশ আহত তানভীর হোসেনকে হেফাজতে নেয় এবং তদন্ত শুরু করে।

এ বিষয়ে মিরসরাই থানার ওসি জানান, পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা উদঘাটনে তদন্ত চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ

বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ