প্রজ্ঞাপন জারি করে মুখ্য সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রজ্ঞাপন জারি করে মুখ্য সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
প্রজ্ঞাপন জারি করে মুখ্য সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল ছবির ক্যাপশন:

মন্ত্রিপরিষদ সচিবের পর এবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এম সিরাজ উদ্দিন মিয়া ২০২৪ সালের ২ অক্টোবর চুক্তিভিত্তিকভাবে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৯ সালে যুগ্ম সচিব থাকা অবস্থায় তিনি ওএসডি হন। পরে ২০১৬ সালে অবসরে যান। কর্মজীবনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে তিনি ৩২টি বই রচনা করেছেন।

এর আগে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদও বাতিল করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
১৩৫ থেকে বেড়ে ২৯৫: ওষুধের দাম বেঁধে দিচ্ছে সরকার

১৩৫ থেকে বেড়ে ২৯৫: ওষুধের দাম বেঁধে দিচ্ছে সরকার