নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ছবির ক্যাপশন:
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

নওগাঁ প্রতিনিধি:মাসুদ রানা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্ব দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলিয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা ও খাইরুল আলম গোল্ডেন. জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক ও যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল ও জাহাঙ্গীর আলম গুলজার, শামীম নূর আলম শিপলু, মাহমুদ, তাতু, তাজু, প্লাবন, তুহিন, নূর নবী, শিমুল, সৌরভ, কৌশিক, মুন্না সহ অন্যরা। শোভাযাত্রায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয।
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে বস্ত্র বিতরণ, বৃক্ষরোপন এবং শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগীতাসহ তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিও শিক্ষকদের বৈশাখী ভাতা বিল জমায় নতুন নিয়ম

এমপিও শিক্ষকদের বৈশাখী ভাতা বিল জমায় নতুন নিয়ম