এনসিপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এনসিপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
এনসিপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার অভিযোগ ছবির ক্যাপশন:

রংপুরের পীরগাছায় তিস্তা নদীর তীররক্ষা বাঁধসংলগ্ন এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর নামাচর এলাকায় গত তিন দিন ধরে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে।

অভিযুক্ত নেতা রুবেল মিয়া তাম্বুলপুর ইউনিয়ন শাখা এনসিপির সদস্যসচিব। শুক্রবার বিকেলে ওই এলাকায় গিয়ে তিস্তা নদীর তীররক্ষা বাঁধসংলগ্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, তীররক্ষা বাঁধের কাছ থেকে এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন বাড়তে পারে। একই সঙ্গে আশপাশের কৃষিজমি ও বাঁধ ক্ষতির মুখে পড়ার আশঙ্কাও করছেন তারা।

অভিযোগের বিষয়ে রুবেল মিয়া বলেন, সরকারি রাস্তার কাজের জন্যই বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা জানেন এবং তাদের অনুমতিও রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এই দাবি অস্বীকার করেছেন পীরগাছা উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি। তিনি জানান, বালু উত্তোলনের সঙ্গে উপজেলা প্রকৌশল দপ্তর কিংবা প্রশাসনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

রুবেল মিয়ার দলীয় পদ নিশ্চিত করে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

এদিকে পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন জানান, বিষয়টি তহসিলদারকে দিয়ে নিষেধ করা হয়েছে। এরপরও বালু উত্তোলন করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বালু উত্তোলনের জন্য অনুমোদন দেওয়ার সুযোগ নেই।

এ ঘটনায় তিস্তা নদীর তীররক্ষা বাঁধ ও আশপাশের এলাকার নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ

প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ