চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শী'র্ষ মদক ব্যবসায়ী সাইরুল গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শী'র্ষ মদক ব্যবসায়ী সাইরুল গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শী'র্ষ মদক ব্যবসায়ী সাইরুল গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ভোলাহাটে ১৩৫ বোতল ফেনসিডিল জাতীয় অবৈধ 'স্কাফ সিরাপ-সহ সাইরুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারি'কে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) আব্দুল বারিক এর তত্ত্বাবধানে গত মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে এই অ'ভি'যা'ন পরিচালিত হয়। এসআই (নি'র'স্ত্র) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্সের  একটি চৌকস দল ১ নং ভোলাহাট সদর ইউনিয়নের হাউসপুর গ্রামে অভিযান চালায়।

 অভিযান কালে নিজ বসতবাড়ি থেকে আসামি  সাইরুল ইসলামকে গ্রে'প্তা'র করা হয়। সে হাউসপুর গ্রামের আলাউদ্দিন ওরফে আলার ছেলে। পরবর্তীতে তার হে'ফা'জ'তে রাখা অবৈধ ১৩৫ (একশত পঁয়ত্রিশ) বোতল ফেনসিডিল নেশা নেসাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে জ'ব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদক'মুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে যেকোনো মাদকের তথ্যাদি দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গো'প'ন রা'খা হবে বলেও আ'শ্বা'স দিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবুধাবিতে চালু হলো টিকিটবিহীন স্মার্ট পার্কিং সেবা

আবুধাবিতে চালু হলো টিকিটবিহীন স্মার্ট পার্কিং সেবা