ওঝার কাছে নিয়ে লাভ হয়নি, সাপের দংশনে সাপুড়ের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ওঝার কাছে নিয়ে লাভ হয়নি, সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ওঝার কাছে নিয়ে লাভ হয়নি, সাপের দংশনে সাপুড়ের মৃত্যু ছবির ক্যাপশন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নতুন ধরা একটি বিষধর সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়ে সাপের দংশনে আজাদুল ইসলাম ঘুটু (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার স্থানীয় একটি বাজারে ওই সাপ দিয়ে খেলা দেখানোর পরিকল্পনা ছিল তার।

নিহত আজাদুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সাপের খেলা প্রদর্শন করতেন। সম্প্রতি কলাগাছে সাপ পেঁচিয়ে প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আকর্ষণ করতেন।

জানা গেছে, মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে আয়োজিত একটি পাতা খেলায় অংশ নেওয়ার উদ্দেশ্যে সোমবার বিকেলে কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরেন আজাদুল ইসলাম। পরে সেই সাপটিকে প্রদর্শনের জন্য প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ সাপটি তাকে দংশন করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা প্রথমে তাকে বিষ নামানোর আশায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার শিবসমুদ্র এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় কাটানোর পরও অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) হেদায়েতুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই আজাদুল ইসলামের মৃত্যু হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও জানান, বিকেলে সাপে দংশনের পর রোগীকে প্রথমে হাসপাতালে না এনে ওঝার কাছে নেওয়া হয়েছিল, যা চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব সৃষ্টি করে।

স্থানীয়দের মধ্যে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকদের মতে, বিষধর সাপের দংশনের ক্ষেত্রে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগ করানোই জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, দুই বন্ধুর মৃত্য

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, দুই বন্ধুর মৃত্য