নিয়োগের চার দিন পরই পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিয়োগের চার দিন পরই পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
নিয়োগের চার দিন পরই পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ছবির ক্যাপশন:

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) দেওয়া পদত্যাগপত্রে মাহফুজুর রহমান উল্লেখ করেন, গত ৩০ জুলাই সলিসিটর উইংয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭৯ জনের সঙ্গে তাকেও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে ব্যক্তিগত পরিস্থিতির কারণে দায়িত্ব পালন অব্যাহত রাখা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি চিঠিতে উল্লেখ করেন। এ কারণে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদত্যাগপত্র গ্রহণ বা পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক র

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক র