কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা ছবির ক্যাপশন:

দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় অংশ নিতে কুড়িগ্রাম সফরে যাচ্ছেন দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা। বুধবার (২২ জুলাই) বিকেলে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের নেতারা।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামেও ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং দেশ গঠনের অঙ্গীকার আরও শক্তিশালী করাই তাদের মূল উদ্দেশ্য।

তিনি জানান, বুধবার বিকেল ৩টায় কুড়িগ্রামে পৌঁছাবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি।

আয়োজকদের ভাষ্য, পদযাত্রাটি শহরের কলেজ মোড়ের জুলাই চত্বর থেকে শুরু হয়ে শাপলা চত্বরে পথসভার মাধ্যমে শেষ হবে। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জেলাজুড়ে মাইকিং, ব্যানার-ফেস্টুন টাঙানো, মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি কর্মসূচিকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ডে ভোর থেকেই জন

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ডে ভোর থেকেই জন