একাদশে ভর্তি কার্যক্রম, নীতিমালা চূড়ান্তে কমিটি গঠন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

একাদশে ভর্তি কার্যক্রম, নীতিমালা চূড়ান্তে কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
একাদশে ভর্তি কার্যক্রম, নীতিমালা চূড়ান্তে কমিটি গঠন ছবির ক্যাপশন:

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে তিনটি পৃথক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান জানান, একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়টি চূড়ান্ত করতে রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। তবে ওই সভায় ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হয়নি।

তিনি জানান, নীতিমালার বিভিন্ন বিষয় পর্যালোচনা ও চূড়ান্ত করার জন্য তিনটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিগুলো তাদের প্রতিবেদন দেওয়ার পর একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হবে।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের একটি খসড়া রোডম্যাপ ইতোমধ্যে তৈরি করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু করার কথা রয়েছে।

খসড়া সূচি অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার কথা বলা হয়েছে।

তবে ভর্তি কার্যক্রমের চূড়ান্ত সময়সূচি ও নীতিমালা এখনো অনুমোদিত হয়নি। তিন কমিটির প্রতিবেদন ও শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্তের পর একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত নীতিমালা ও সময়সূচি জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনের আগে এনবিআরের কাস্টমস বিভাগে বড় প্রশাসনিক রদবদল

নির্বাচনের আগে এনবিআরের কাস্টমস বিভাগে বড় প্রশাসনিক রদবদল