সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ আজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 25, 2026 ইং
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ আজ ছবির ক্যাপশন:

‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা’দের নিয়ে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলটির পক্ষ থেকে গত বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সমাবেশে জুলাইয়ের ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে শহীদ পরিবার ও সংশ্লিষ্টদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এতে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি ১১ দলীয় জোটের নেতারাও উপস্থিত থাকবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আয়োজকদের মতে, জাতীয় বিভিন্ন ইস্যু এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখানে বক্তব্য তুলে ধরা হবে।

উল্লেখ্য, সম্প্রতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট। সেই ধারাবাহিকতায় আজকের এই জাতীয় সমাবেশকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।

সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাণিজ্য সংলাপে আমীর খসরু: জনগণের ক্ষমতাই রাষ্ট্রের জন্য সর্ব

বাণিজ্য সংলাপে আমীর খসরু: জনগণের ক্ষমতাই রাষ্ট্রের জন্য সর্ব