ইনকিলাব মঞ্চ সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর সংবাদে গভীর উদ্বেগ সরকারের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইনকিলাব মঞ্চ সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর সংবাদে গভীর উদ্বেগ সরকারের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
ইনকিলাব মঞ্চ সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর সংবাদে গভীর উদ্বেগ সরকারের ছবির ক্যাপশন:

সরকার ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের গণমাধ্যমের কাছ থেকে সরকার দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে।

শনিবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শফিকুল আলম উল্লেখ করেন, গত ১৮ মাস ধরে গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে। তবুও অনেক ক্ষেত্রে মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ে ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে।

তিনি জানান, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে হওয়া কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের নেতা আবদুল্লাহ আল জাবের পুলিশ সংঘর্ষে আহত হন। এ সময় আরও অনেক সমর্থক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

জাবেরকে হাসপাতালে নেওয়ার সময় তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে দাবি করা হয় তিনি ‘গুলিবিদ্ধ’ হয়েছেন। প্রেস সচিব বলেন, ‘গুলিবিদ্ধ’ শব্দটি সাধারণভাবে সরাসরি গুলিতে আহত হওয়ার ধারণা দেয়। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

দুর্ভাগ্যবশত বড় গণমাধ্যমগুলো ওই পোস্টকেই সত্য ধরে ফটোকার্ড ও শিরোনামে প্রচার করে, যা ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে দেয়। সরকারের সঙ্গে যোগাযোগের পর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) স্পষ্ট জানায়, ঘটনাস্থলে কোনো গুলি ছোড়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকও নিশ্চিত করেন, জাবেরসহ কোনো আন্দোলনকারী গুলিবিদ্ধ হননি।

শফিকুল আলম বলেন, সংবাদ সংগ্রহ একটি গুরুদায়িত্ব। একটি ভুল সংবাদও সহিংসতা উসকে দিতে পারে, দাঙ্গা সৃষ্টি করতে পারে এবং জনজীবনে অরাজকতা ডেকে আনতে পারে। তিনি অভিযোগ করেন, আগের দিনের সংঘর্ষের ঘটনায় অনেক সংবাদমাধ্যম মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে এবং ক্লিকবেইটের ফাঁদে পড়ে পরিস্থিতি আরও বাড়িয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, গতকালকার বেপরোয়া সাংবাদিকতা প্রায় একই ধরনের পরিস্থিতি তৈরি করতে যাচ্ছিল। সংবাদমাধ্যমের দায়িত্ববোধের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার, রাজনীতিক ও প্রভাবশালীদের দায়িত্বশীলতার কথা বলতে সাংবাদিকরা সোচ্চার হন, কিন্তু নিজেদের ক্ষেত্রে এ বিষয়ে অনেকেই চোখ ফিরিয়ে নেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদেশে অবস্থান করে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যা

বিদেশে অবস্থান করে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যা