এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি ৩ নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি ৩ নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি ৩ নির্দেশনা ছবির ক্যাপশন:

এইচএসসি ও সমমান পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য তিনটি জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড। মঙ্গলবার (৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর নম্বর এন্ট্রির সময় অভ্যন্তরীণ পরীক্ষক এবং বহিঃপরীক্ষক—উভয়ের উপস্থিতি বাধ্যতামূলক। এতে নম্বর প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে বোর্ড মনে করছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব পরীক্ষাকেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম পর্যাপ্ত নেই, সেসব কেন্দ্রকে পরীক্ষা শুরুর আগেই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের ব্যবস্থা করতে হবে। পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেন, সে বিষয়েও কেন্দ্র কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ছাড়া ব্যবহারিক পরীক্ষার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে কঠোরভাবে নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা বোর্ডের এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো দেশের সব পরীক্ষাকেন্দ্রে একই মানদণ্ডে ব্যবহারিক পরীক্ষা পরিচালনা করা এবং অনিয়ম, আর্থিক অসঙ্গতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে বোর্ড।

শিক্ষাসংশ্লিষ্টরা মনে করছেন, পরীক্ষা পরিচালনায় অভিন্ন নীতিমালা অনুসরণ এবং কঠোর তদারকি নিশ্চিত হলে ব্যবহারিক পরীক্ষার মান আরও উন্নত হবে এবং পরীক্ষার্থীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রৌমারী সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইন করা তিন

রৌমারী সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইন করা তিন