প্রিন্ট এর তারিখঃ Jun 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 14, 2026 ইং
সামাজিক মাধ্যমে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগে নওগাঁয় সংবাদ সম্মেলন

জে কে এয়ার ট্রাভেলস নামে একটা ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে সোসাল মিডিয়ায় ভূয়া তথ্য প্রচার করে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ এনে ও ৫০ (পঞ্চাশ ) লক্ষ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অত্র প্রতিষ্ঠানের মালিক মো: জাহিদুল ইসলাম|
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় আয়োজন হোটেল এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি ১০ বছর ধরে সুনামের সহিত ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করে আসছেন| কেউ কোন দিন তার বিরুদ্ধে কোন অভিযোগ উত্থাপন করতে পারেন নাই| কিন্ত গত ৫জুন তার এক এজেন্ট স্ত্রীসহ এমন একজন কøায়েন্টকে নিয়ে তার অফিসে আসেন, যে কিনা বিদেশ যাওয়ার মোট ৫ লক্ষ টাকা পরিশোধ না করে মাত্র ১লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে লাওস দেশে যেতে চান| এভাবে যাওয়া সম্ভব নয় বলার সাথে সাথেই কøায়েন্টের স্ত্রী কেয়া তার মোবাইল ফোন দিয়ে ভিডিও শুরু করেন| এবং বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করে| এমন অবস্থায় কোন উপায় না পেয়ে জাহিদুল ইসলাম পুলিশের সহযোগিতা নেন| পুলিশ এসে তার দেড় লক্ষ টাকা ফেরত দিতে বললে তার সমদয় টাকা ফেরত দেয়া হয়| কিন্তু টাকা ফেরত নেওয়ার পর ক্লায়েন্টের স্ত্রী কেয়া তার ফেসবুকের নিজ¯^ পেইজ ‘চারুলতা” থেকে জাহিদুল ইসলাম ও তার প্রতিষ্ঠান জে কে এয়ার এন্টারপ্রাইজের বিরুদ্ধে মিথ্য তথ্য প্রচার করতে থাকে| যাতে জাহিদুল ইসলামের সম্মানহানি ও মানক্ষুন্ন হয়| এই অবস্থায় কেয়ার সাথে মোবাইলে ফোন করে মিথ্যা তথ্য প্রচার বন্ধ করতে বললে তিনি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা চাঁদা দাবি করে| জে কে এয়ার এন্টারপ্রাইজের ও তার মালিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির প্রতিবাদ জানিয়েছেন এবং এর সুষ্ঠ বিচার চেয়েছেন|
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলামের সান্তাহারের এজেন্ট এসএম লুৎফর রহমান উপস্থিত ছিলেন|
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা