
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত জটিলতা শিথিল হবে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দুই দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়ায় যে সমস্যা রয়েছে তা দ্রুতই সমাধান হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল বাংলাদেশ-ভারত সম্পর্ক-এ কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ বজায় রেখেই কাজ করবে।
গঙ্গা পানি চুক্তি ও পুশইন ইস্যু নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানান তিনি। এ বিষয়ে বাংলাদেশ আশাবাদী বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সবশেষে তিনি বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে সরকার প্রত্যাশা করছে।