প্রিন্ট এর তারিখঃ May 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
পটিয়ায় নিষিদ্ধ যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ যুবলীগ নেতা মোঃ শামসুল আলম (৪২)। সোমবার ভোরে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে নিজ বাড়ি থেকে আটক করে পটিয়া থানা পুলিশ। তিনি খরনা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও খরনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
এদিকে, পৃথক অভিযানে সিআর (কোর্ট রিকুইজিশন) পরোয়ানাভুক্ত মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি পটিয়া পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার বশির আহাম্মদের ছেলে।
অন্যদিকে, জিআর (জেনারেল রেজিস্টার) পরোয়ানাভুক্ত মোঃ ফরহাদকেও তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি পূর্ব বাড়ৈকাড়া (সাত্তার মেম্বারের বাড়ি) এলাকার মোঃ হারুনের ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা