
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। নিজের নামে ভুয়া আইডি ও পেজ খোলা এবং মূল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি জানান। ওই পোস্টে জুমা বলেন, তার নামে ইতোমধ্যে একাধিক ভুয়া ফেসবুক পেজ ও আইডি খোলা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে তার মূল আইডির বিরুদ্ধে ধারাবাহিকভাবে রিপোর্ট করা হচ্ছিল।
তিনি জানান, বারবার রিপোর্ট হওয়ার কারণে তার মূল আইডি ব্যবহার করা কঠিন হয়ে পড়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তিনি নিজেই এক পর্যায়ে তার আইডিটি ডিঅ্যাকটিভেট করে দেন। পরে আবার সেটিতে লগইন করার চেষ্টা করলেও নিজের ফোন থেকে আর প্রবেশ করতে পারেননি।
জুমা আরও বলেন, আগের ফোন বা ই-মেইলের অনুমোদন ছাড়া তার আইডিতে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। অর্থাৎ ডিভাইস এপ্রুভাল না থাকায় নতুন ডিভাইস থেকে লগইন করা সম্ভব হয়নি। যেসব ডিভাইস আগে ব্যবহার করা হয়েছিল, সেগুলো কাছে না থাকায় তিনি নিজে আইডিতে প্রবেশ করতে পারেননি।
তবে পরে তার এক জুনিয়রের কাছে আগের লগইন হিস্ট্রি থাকায় সেই ডিভাইসের মাধ্যমে আইডিতে প্রবেশ করা সম্ভব হয়। এরপর আবারও আইডিটি ডিঅ্যাকটিভেট করা হয়েছে বলে তিনি জানান।
নতুন পোস্টে জুমা উল্লেখ করেন, আপাতত এই নতুন ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেই তিনি সবার সঙ্গে যোগাযোগ রাখবেন। তিনি অনুসারী ও পরিচিতদের নতুন আইডির মাধ্যমেই যুক্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি বা পেজ তৈরি এবং সেগুলো ব্যবহার করে রিপোর্ট করার ঘটনা নিয়ে অনেক সময় বিভিন্ন ব্যক্তি সমস্যার মুখে পড়েন। জুমার ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় তাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।