প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 27, 2026 ইং
ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশে দায়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা সাহেবগঞ্জের সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) ও কোচবিহার জেলার কিশাসামত করলা সাহেবগঞ্জের জমির আলীর ছেলে ফারুক আলী (২২)।
পুলিশ জানায়,২৭ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার নাওডাঙ্গা বালাতারি সীমান্তের জেলালের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের এসআই সৈয়দ আলীর নেতৃত্বে ফুলবাড়ী থানার একদল পুলিশ বাড়িতে গিয়ে ঘিরে ফেলে পরে গড়ে তল্লাশি করে ভারতীয় ওই দুই নাগরিককে গ্রেফতার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। এ সময় ৮০ পিস ইয়াবাসহ খালিসা কোটাল গ্রামের মৃত মনসের আলীর ছেলে আয়নাল হককে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহামুদ হাসান নাঈম জানান,উদ্ধতন কতৃপক্ষের নির্দেশে ভারতীয় ওই দিন নাগরিককে বিজি'বির মাধ্যমে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা