প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 26, 2026 ইং
টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের আমতৈল এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় নিহত হন অটোরিকশার চালক মোয়াজ্জেম হোসেন খুকু (৭০) এবং আরেকজন। গুরুতর আহত অবস্থায় মোয়াজ্জেম হোসেনকে সাগরদিঘী ট্রমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্তত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা