প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 25, 2026 ইং
মধ্যরাতে গভর্নর নিয়োগে আসিফ মাহমুদের ‘বিস্ফোরক’ সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে বাংলাদেশের নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি লেখেন, পূর্ববর্তী সরকার দেশের ব্যাংক খাতকে ধ্বংসপ্রাপ্তির মুখে ফেলে গিয়েছিল, আর ঋণখেলাপিদের দুষ্টচক্র দেশের আর্থিক খাতকে সংকটাপন্ন করেছিল।
এনসিপি মুখপাত্রের মতে, অন্তর্বর্তীকালীন সরকার মাত্র দেড় বছরে ব্যাংক খাতকে পুনর্বাসন করতে সক্ষম হয়েছে, তবে বর্তমান সরকার আবারও ঋণখেলাপিদের নিয়োগের মাধ্যমে খাতকে হুমকির মুখে ফেলেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের নিয়োগের পরিণতি দেশের সাধারণ জনগণের জন্য দুঃস্বপ্নের দিন ফিরিয়ে আনতে পারে।
এ প্রসঙ্গে, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গভর্নর দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক পরিত্যাগ করতে হবে এবং সরকারের সঙ্গে চুক্তিপত্র অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা