প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
কুড়িগ্রামে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে কুড়িগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার ফজলে রাব্বী।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি,জাতীয় নাগরিক পার্টি,কুড়িগ্রাম প্রেসক্লাবসহ,বিভিন্নরাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন, সরকারি -বেসরকারি দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহীদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় শহীদ মিনার বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শহীদ মিনারে পুষ্প অর্পণের সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব বলেন একুশের চেতনায় আমরা এখানে এসেছি আমরা বিশ্বাস করি শহীদদের স্মরণ করার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।তারেক রহমানের নেতৃত্বে ভাষা, সংস্কৃতি সবকিছু আরো সমৃদ্ধি হবে।
এছাড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ বলেন দীর্ঘ ১৭ বছর পর আমরা আজ শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে আসতে পেরে খুব ভালো লাগছে।সেইসাথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।
কুড়িগ্রাম জেলা জজ কোটের পাবলিক প্রসিকিউটর বজলুল রশিদ বলেন শহীদ প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন ভবিষ্যতে যেন এই শহীদের মর্যাদা অক্ষুণ্ণ থাকেও পরবর্তী প্রজন্ম এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়ে তুলব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা