
সৌদি আরব-এর আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস এবং বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে ইনসাইড দ্য হারামাইন তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয়।
তাদের তথ্যমতে, মঙ্গলবার সৌদি আরবের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার দেশটিতে প্রথম রোজা পালন করা হবে।
রমজান মাস মুসলিমদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের বিশেষ সময় হিসেবে বিবেচিত। চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামিক চান্দ্র মাসের সূচনা নির্ধারিত হয়।