
ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি সম্প্রতি টয়োটা বাংলাদেশ লিমিটেড (টিবিএল)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত টয়োটা বাংলাদেশ লিমিটেডের অত্যাধুনিক শোরুমে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টয়োটা বাংলাদেশ লিমিটেড হলো টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক এবং টয়োটা টুসো জাপানের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান।
এই সমঝোতার আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল ফাইন্যান্স পিএলসি ব্র্যান্ড নিউ টয়োটা গাড়ির সম্মানিত গ্রাহকদের জন্য অটো লোন সুবিধা প্রদান করবে।
চুক্তিতে ন্যাশনাল ফাইন্যান্স পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ খান এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক প্রেমমিত সিং।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতা স্মারকের মাধ্যমে গ্রাহকদের নতুন টয়োটা গাড়ি কেনার অভিজ্ঞতা আরও সহজ, সমৃদ্ধ ও অনন্য উচ্চতায় পৌঁছাবে।