
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
এরপর বিকেলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। সালাহউদ্দিন আহমদ এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নতুন দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশ ও জনগণের নিরাপত্তা বিষয়ক নীতি প্রণয়ন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার সঙ্গে যুক্ত হবে।
বিস্তারিত আসছে.....