
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন করেন।
মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য কর্মকর্তারা তাকে বিদায় জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, “আমি পুরোনো জীবনে ফিরে যাব। কিছু লেখালেখি করব। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে। ভালোমন্দ মিলিয়ে দেড় বছর কেটে গেল।”
বিদায়ের সময় তিনি মন্ত্রণালয়ের বাইরে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং বিদায়ের মুহূর্ত উদযাপন করেন।