
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত গণভোটে এখন পর্যন্ত চারটি আসনে ‘না’ ভোট জয়ী হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ফলাফল শীট অনুযায়ী, এই চারটি আসন হলো:
বান্দরবান: ‘হ্যাঁ’ ভোট ৭১,৪১৭, ‘না’ ভোট ৯০,১৫৬, মোট ভোটার ৩,১৫,৪২২।
চট্টগ্রাম-১৩: ‘হ্যাঁ’ ভোট ৮০,৫৮০, ‘না’ ভোট ১,২৪,৬২৯, মোট ভোটার ৩,৯৫,২৪৬।
রাঙামাটি: ‘হ্যাঁ’ ভোট ৭১,৬৯৯, ‘না’ ভোট ১,৭৯,৮০৫, মোট ভোটার ৫,০৯,২৬৭।
খাগড়াছড়ি: ‘হ্যাঁ’ ভোট ১,৪৪,৩৫৫, ‘না’ ভোট ১,৫৫,৯৪২, মোট ভোটার ৫,৫৪,১১৩।
ইসি জানিয়েছে, এখনও দেশের অন্য আসনগুলোর গণভোটের ফলাফল আসা বাকি আছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। বাকি আসনগুলোর ফলাফলের ওপর গণভোটের চূড়ান্ত ফল নির্ভর করছে।
এ চারটি আসনে ‘না’ ভোটের জয় নির্বাচনে স্থানীয় জনগণের মনোভাব এবং ভোটের ধারা বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।