
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) একটি কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে।
নির্বাচন কমিশন ভবনের ৪১৭ নম্বর কক্ষে এই সমন্বয় সেলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য আদান-প্রদান, অভিযোগ গ্রহণ এবং জরুরি যোগাযোগ নিশ্চিত করতে সেলটিতে একাধিক টেলিফোন নম্বর চালু করা হয়েছে।
চালু করা টেলিফোন নম্বরগুলো হলো—০২-৫৫০০৭৪৭০, ০২-৫৫০০৭৪৭১, ০২-৫৫০০৭৪৭২, ০২-৫৫০০৭৪৭৪ এবং ০২-৫৫০০৭৫০৬।
ইসি জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এই কেন্দ্রীয় সমন্বয় সেল নিরবচ্ছিন্নভাবে কাজ করবে।