
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর-৪ আসনের ধানের শীষ প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কমলনগরের তোরাবগঞ্জ বাজারে এই পথসভা শুরু হয়।
পথসভায় নিজান বলেন, “আমরা তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব-পরিকল্পনা নিয়ে আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি। ১ লাখ ৪৫ হাজার মা-বোনের সঙ্গে চোখে চোখে দেখা করেছি। জুলাই-আগস্টের শহীদেরা, ছাত্রজনতা বুকের রক্ত দিয়ে যে অধিকার আদায় করেছেন, আজ আমরা কথা বলতে পারছি। আমরা সুষ্ঠু নির্বাচনের আশা করছি। যারা আন্দোলন-সংগ্রাম করেছি, তারা নির্বাচনে প্রতিযোগিতা করছে। তাহলে ব্যালট কাটার, জোর-জবর, জাল ভোটের প্রশ্ন কেন? কেন এই ভয় থাকবে?”
পথসভায় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সদস্য আ ন ম মনজুর মোরশেদ, রামগতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেল, সাবেক সহ-সভাপতি মীর আক্তার হোসেন, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন এবং কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম নাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।