
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনের ১১ দলীয় নির্বাচনি জোটের জনসভা অনুষ্ঠিত হয়। মাঠ নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের ভিড়ে ভরে ওঠে।
সকাল ১০টার পরে জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং সাড়ে ১০টায় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তারা নির্বাচনি জনসভায় উপস্থিত সকলকে ১১ দলের প্রার্থীদের পরিচয় করান এবং জোটের সরকারের কার্যক্রম সম্পর্কে জানান।
ডা. শফিকুর রহমান ঘোষণা দেন, ক্ষমতায় গেলে জোটের নেতৃত্বাধীন সরকারের অংশ হিসেবে নাহিদ ইসলামের মন্ত্রী করা হবে। তিনি বলেন, “নাহিদদের বিমানের সামনে ককপিটে রাখা হবে, পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনও ভুলভাল আশ্বাস দেবে না।”
জনসভায় তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি জনগণ বিএনপির নকল কার্ডকে লাল কার্ড দেখাবে। ৪৭, ৭১ ও ২৪-এর জাতির আকাঙক্ষা পূর্ণ হয়নি। ৫ আগস্ট জাতি মুক্তি পায়, কিন্তু ৬ আগস্ট থেকে আবার জালেম শাসন শুরু হয়েছে।”
জোটের অন্যান্য সিনিয়র নেতা ও নেত্রীদের উপস্থিতিতে নাহিদ ইসলামের সমর্থনে জনসভা শেষ হয়।