নাচোলে ৬ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত কিশোর গ্রেপ্তার
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৬ বছরের এক শিশু কন্যাকে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মায়ের এজাহারের ভিত্তিতে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে আটক করেছে নাচোল থানা পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ১নং কসবা ইউনিয়নের কসবা গ্রামের (পূর্বপাড়া) পলিথিন মোড় এলাকার বাসিন্দা মোসা: আক্তারা বেগমের ৬ বছরের শিশুকন্যা মোসা: রোজাকে (১৩ই আগস্ট) বৃহস্পতিবার দুপুর দেড় দিকে তার মা ডাকছে এ ধরনের মিথ্যা কথা বল নিজ বাড়িতে নিয়ে যায় একই গ্রামের মিজানুর রহমানের ছেলে মো: ইমন আলী পরিবেশন (১৪)। এবং সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে শারীরিক অসুস্থতা ও পরিবারের মধ্যে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী শিশুর মা আক্তারা বেগম বাদী হয়ে নাচোল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯ (১) ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং- ০৭, তারিখ: ১৩/০৮/২০২৬)।
ঘটনার পরপরই নাচোল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর ইমন আলী (১৪) কে আটক করা হয়।
এদিকে, ঘটনার শিকার শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কারিমা তুন্নেসা শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনাটি নিশ্চিত করেন, নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্রী সুকোমল চন্দ্র দেবনাথ। এছাড়াও তিনি এই প্রতিবেদক কে জানান, অভিযুক্ত কিশোর ইমন আলীকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলমান রয়েছে।
ফারুক হোসেন ডন
চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল - ০১৭১২৮৫৬৫৪২
তারিখ ১৪-০৮-২৬ ইংরেজি।