
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬ থেকে ১৬ গ্রেডের ১১ ক্যাটাগরির মোট ২৫টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে সিনিয়র স্টাফ নার্স পদে। এ পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি), সিনিয়র কনসালট্যান্ট (গাইনি), সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) এবং সিনিয়র কনসালট্যান্ট (পেডিয়েট্রিক্স)—প্রতিটি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।
সিনিয়র কনসালট্যান্ট পদগুলো গ্রেড-৬-এর এবং বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। ডেন্টাল সার্জন পদে একজন নিয়োগ দেওয়া হবে, যা গ্রেড-৯-এর এবং বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
এ ছাড়া সিনিয়র স্টাফ নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) ও মেডিক্যাল টেকনোলজিস্ট (ডেন্টাল) পদগুলো গ্রেড-১১-এর। এসব পদের বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। কার্ডিওগ্রাফার পদে একজন নিয়োগ দেওয়া হবে। এটি গ্রেড-১৬-এর পদ এবং বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
আবেদন ফি হিসেবে ১ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৮ থেকে ১০ নম্বর পদের জন্য ১৫০ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যাচাই করে নেওয়া প্রয়োজন।