
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে ২০টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে সহায়তা এবং তেহরানের ওপর নৌ-অবরোধ আরও কঠোর করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
প্রায় পাঁচ মাস ধরে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে সম্প্রতি দুই দেশের মধ্যে শান্তি আলোচনা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে নতুন করে বিপুলসংখ্যক যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে সেই সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে মোতায়েন করা যুদ্ধজাহাজগুলো ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমে সহায়তা করবে এবং ইরানের বন্দর থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ওপর নজরদারি ও অবরোধ জোরদার করবে। এ অভিযানে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস রস (USS Ross)-এর নাবিকরাও অংশ নিচ্ছেন।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-এর কমান্ডার বাঘের জোলঘাদর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জন্য কয়েকটি শর্ত তুলে ধরেছেন। এসব শর্তের মধ্যে রয়েছে—
তবে ইরানের এই শর্তগুলোর বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।