
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববারের এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, অগ্নিকাণ্ডের পর থেকে প্রধানমন্ত্রী ঘটনাটির বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদস্থ বাংলাদেশ মিশন একসঙ্গে কাজ করবে। নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেসসচিব সালেহ শিবলী জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে।
গতকাল রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে সেখানে কর্মরত ১৬ বাংলাদেশি নাগরিক প্রাণ হারান।
ঘটনার পর নিহতদের পরিচয় ও মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এ প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা ও রিয়াদস্থ বাংলাদেশ মিশনের সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।
এ ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।