
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট ২০২৬ প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখে দেশের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নির্ধারিত পদ্ধতিতে নিজেদের ফলাফল জানতে পারবেন।
এদিকে একই বিজ্ঞপ্তিতে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।