প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে ট্রাস্কফোর্স অভিযানে লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ট্রাস্কফোর্স অভিযানে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৯ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইসলামপুর গ্রামে পরিচালিত এ অভিযানে মেহের আলী (৩৫) নামে একজনকে আটক করা হয়। তিনি ইসলামপুর গ্রামের বাসিন্দা। তার পিতা সবুর আলী এবং মাতা পারুল বেগম। অভিযান পরিচালনাকালে আসামীর কাছ থেকে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৯ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের ট্রাস্কফোর্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা