প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2026 ইং
নওগাঁয় কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ হলো ১,৪০০ চারা

নওগাঁয় কৃষক দল গাছের চারা বিতরণ করেছে। জেলা কৃষক দলের উদ্যোগে বালুরডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এরাকায় সাধারণ মানুষদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
বিএনপি'র চেযারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ৫ বছর সারাদেশে যে ২৫ কোটি চারা লগানোর ঘোষনা দিয়েছেন সেই কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা সাড়ে ১১টায় এই গাছের চারা বিতরণ করা হয়।
কেন্দ্রীয় কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নওগাঁ-৩ মহাদেবপুর বদলগাছী আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বনজ, ফলদ,ঔষধি এবং সৌন্দর্যবর্ধনকারী এসব চারা বিতরণ করেন। অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৪শ চারা বিতরণ করা হয়।
জেলা কৃষক দলের আহবায়ক মমিনুল হক চঞ্চলের সভাপতিত্বে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপি'র সাধারন সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, নূর-এ আলম মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা