প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর অভিযানে এক'শ গ্রাম হিরোইনসহ ১জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কানসাট বি এন বাজার এলাকা থেকে ১০০ গ্রাম হিরোইনসহ আব্দুল খালেক (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১।
(২১ জুলাই) মঙ্গলবার বিকাল ৪ :৪০ মিনিটের সময় এই অভিযান পরিচালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বি এন বাজারের মেসার্স নূর ট্রেডার্সের সামনে কানসাট হতে চৌডালাগামী পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামির পরিচয়
নাম: আব্দল খালেক (৫০)পিতা: মৃত রিয়াজ উদ্দিন মাতা: মৃত জীবন নেছা সাং (ঠিকানা): হরিপুর মসজিদপাড়া, ৯নং ওয়ার্ড, কানসাট ইউপি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
উদ্ধারকৃত আলামত অবৈধ মাদকদ্রব্য: ১০০ (একশত) গ্রাম হিরোইন। অন্যান্য আলামত: মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি অটোগাড়ী। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানসাট বি এন বাজার সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাবের আভিযানিক দল। চেকপোস্ট পরিচালনা কালে খয়েরী রঙের একটি যাত্রীবাহী অটোগাড়ি কাছাকাছি আসলে সন্দেহ হওয়ায় সেটিকে থামানো হয়। অটোগাড়ির চালক মো: আব্দুল খালেককে জিজ্ঞাসাবাদ করলে সে এলোমেলো কথাবার্তা বলে। পরবর্তীতে অটোগাড়িতে থাকা যাত্রী ও সাক্ষীদের উপস্থিতিতে আসামির দেহ ও অটোগাড়ি তল্লাশি করে তার হেফাজত হতে ১০০ গ্রাম অবৈধ হিরোইন, ১টি মোবাইল ফোন এবং অটোগাড়িটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর পূর্বক আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা