প্রিন্ট এর তারিখঃ Jul 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 20, 2026 ইং
ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২৩) নামের এক এনজিওকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ভোলাহাট থানাধীন রাধানগর কলোনী এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
গ্রেপ্তার মো. রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা ইউনিয়নের কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মো. দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি 'ভোলাহাট রিক' নামক একটি এনজিওতে মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন। ভিকটিম শিশুটি ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী গ্রামের মো. জুয়েল মিয়া ও মোসাঃ সুলতানা বেগম দম্পতির মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিম শিশুটি তার নিজ বাড়ীতে একা ছিল। এই সুযোগে এনজিওর কিস্তির টাকা তুলতে গিয়ে মাঠ কর্মী রাকিবুল ইসলাম বাড়িতে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন।
ঘটনার পর পুলিশ দ্রুত ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা