
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রামে আয়োজিত একটি কৃষক সমাবেশে যোগ দেবেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটে অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে বিকেল ৩টায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
আয়োজকদের ভাষ্য, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্যসচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এবং সদস্য শাহজাহান আলী সুমন উপস্থিত ছিলেন।