
গ্রাফিক ডিজাইনার পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক। এই নিয়োগের মাধ্যমে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রাফিক ডিজাইনার পদে আবেদনকারীদের স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইন বা ফাইন আর্টস বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক ডিজাইন, ফাইন আর্টস, ক্রিয়েটিভ মিডিয়া, মাল্টিমিডিয়া, ভিজ্যুয়াল কমিউনিকেশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের Adobe Photoshop, Adobe Illustrator এবং Adobe InDesign-এ দক্ষতার পাশাপাশি Adobe After Effects ও Adobe Premiere Pro সফটওয়্যার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া মোশন গ্রাফিকস, ভিডিও এডিটিং, অ্যানিমেটেড টাইপোগ্রাফি, কালার গ্রেডিং, অডিও সিঙ্ক্রোনাইজেশন এবং ডিজিটাল ভিজ্যুয়াল কনটেন্ট তৈরিতে দক্ষতা থাকা বাধ্যতামূলক।
অভিজ্ঞতার ক্ষেত্রে আবেদনকারীদের কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞাপন সংস্থা, ডিজিটাল মিডিয়া এজেন্সি অথবা করপোরেট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়সসীমা অনুযায়ী, ৩১ মে ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন-ভাতার ক্ষেত্রে, এক বছরের প্রবেশনকালীন সময়ে মাসিক ২৬ হাজার টাকা বেতন প্রদান করা হবে। প্রবেশন সফলভাবে সম্পন্ন করে স্থায়ী নিয়োগ পেলে মাসিক ৪৫ হাজার ৩৭৫ টাকা বেতন প্রযোজ্য হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন গ্রহণ চলবে ১৬ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।