প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 1, 2026 ইং
কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি প্রদান

কোমলমতি শিশু শিক্ষার্থীদের উৎসাহিত, মেধা বিকাশে অনুপ্রাণিত করতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০০ জন শিক্ষার্থীকে ফুল শিক্ষাবৃত্তি- ২০২৫ প্রদান করা হয়েছে।
০১ জুলাই বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদেরের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী ডিগ্রী কলেজেট অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফুল শিক্ষাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল কাদের সহ উপজেলার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন গণমাধ্যম কর্মী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
শিশু বিকাশ স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নাহিয়ান বলেন, আজকে আমরা খুব আনন্দ হচ্ছে এবং খুব খুশি লাগছে। আমার বইয়ের সব পৃষ্টা পড়ে আমি ফুল শিক্ষা বৃত্তি পেয়েছি। আমি ভালো মানুষ হতে চাই।
অভিভাবক জেসমিন খাতুন বলেন, আমার ছেলে ফুল শিক্ষাবৃত্তি পেয়েছে। এরকম আয়োজন আরো বেশি বেশি হওয়া দরকার। ফুল শিক্ষাবৃত্তি পাওয়াটা খুবই কঠিন। তাদের প্রশ্নের মান খুবই ভালো। ফুল সংগঠনকে ধন্যবাদ।
পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ বলেন, ফুল কুড়িগ্রাম অঞ্চলের দীর্ঘদিন ধরে ইনোভেটিভ ও দারুন দারুন কাজ করে আসছে। এ আয়োজনের জন্য ধন্যবাদ।
প্রধান অতিথি আমিনুল ইসলাম রেজু বলেন বলেন, ফাইট আনটিল লাইট ( ফুল) এর ভালো কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ হল আজকের এই ফুল শিক্ষা বৃত্তি প্রদান। এই ফুল শিক্ষা বৃত্তির মাধ্যমে সত্যিই শিক্ষার্থীরা আরো বেশি অনুপ্রাণিত ও উৎসাহিত হবে।
ফুল শিক্ষা বৃত্তি অনুষ্ঠানের সভাপতি ও ফুলবাড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এই শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অবিরাম কাজ করে যাচ্ছে ফাইট আনটিল লাইট ( ফুল)। ফুলবাড়ী উপজেলা শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে ফুলকে কৃতজ্ঞতা জানাই।
ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, ফাইট আনটিল লাইট ( ফুল) কুড়িগ্রাম অঞ্চলে ২৯ বছর ধরে জনকল্যাণমূলক কাজ করে আসছে। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মিলিত সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা